সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে : প্রধানমন্ত্রী
আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষাতা উন্নয়নে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার (২ মার্চ) সকালে রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় কোর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিসহ সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রযুক্তি, আধুনিক যুদ্ধ সরঞ্জামাদি সরবরাহে সচেষ্ট সরকার। এ জন্য সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তিনি বলেন, সেনা সদস্যদের সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণ ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। ক্যাডেটদের মৌলিক প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে। যেখানে ক্যাডেটরা বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাচ্ছে। রিক্রুটদের উন্নত প্রশিক্ষণের জন্য বিভিন্ন ফরমেশনে প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাসহ অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালনে সক্ষম হবে। কর্মজীবনে সকল ক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে।’
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন অহমেদসহ ঊর্দ্ধতন সেনা কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।





